1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আইইবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৭ পিএম
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের ৪২টি দেশে প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইইবিএ)-এর উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৩) দুপুর দুইটায় রাজধানীর গুলশানে মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইইবিএ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আইইবিএ প্রতিনিধিরা মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতিও আইইবিএ-এর সার্বঙ্গীন সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের প্রতিনিধি দলে আইইবিএ উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ফারুক হোসেন, পদ্মাসেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আবু সাঈদ মো. মাসুদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র‍্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক ও দেশের ইলেকট্রনিকস, তথ্য-প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রাধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান, বহুজাতিক সংস্থা গালফ নাসিম ও গ্রিন ফিল্ড জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন — আইইবিএ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুন,যুগ্ম সম্পাদক ও সরকারের উপ-সচিব সোহেল আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও সরকারের উপ-সচিব মো. জিয়াউর রহমান এবং কোষাধ্যক্ষ ড. মো. হারুন রশীদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com