নিজস্ব প্রতিবেদকঃ নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কোম্পানির ‘নিরাপদ অডিটোরিয়াম’ হেড অফিস, ঢাকা। সভাপতিত্ব করেন জনাব এ কে এম মনিরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মিসেস নাঈমা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মাহবুবুল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সভায় কোম্পানির সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ব্যবসায়িক সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্য নির্দেশনা দেন। ইসির চেয়ারম্যান মিসেস নাঈমা হক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সাফল্যের গতি সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। জনাব এসএম মাহবুবুল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।