1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ২০২৩-২৪ সালের জন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এই স্বীকৃতি দিয়েছে লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্র্যান্ডস। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের ফলে শীর্ষ অবস্থানে থাকায় ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেয়েছে ওয়ালটন। এর আগে ২০২০ ও ২০২১ সালের জন্যও সুপারব্র্যান্ড সম্মাননা পেয়েছিলো ওয়ালটন।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র প্রযোজ্য ব্র্যান্ডের বিচারক সংস্থা। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ৯০টি দেশে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য সর্বোচ্চ সাফল্যের প্রতীক। আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস টিমের অনুমোদনে ১৬ সদস্যের বাংলাদেশ ব্র্যান্ড কাউন্সিল দেশের সুপারব্র্যান্ডগুলো নির্বাচিত করেছে। চলতি বছর বাংলাদেশের ৪০টি প্রতিষ্ঠান ‘সুপারব্র্যান্ড’ সম্মাননা পেয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২০২৩-২৪ সালের সুপারব্র্যান্ড সম্মাননা দেয়া হয়।

ওয়ালটনের পক্ষে সুপারব্র্যান্ডের ট্রফি ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম। সে সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

টানা দ্বিতীয়বার সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনের বিষয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, অগণিত ক্রেতা, শুভাকাক্সক্ষী ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটনের এ অর্জন। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করায় ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তিপণ্য খাতে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন। আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডের এই সম্মাননা আমাদের আরো অনুপ্রাণিত করবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথ সুগম করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com