1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১০ পিএম
  • ৩২১ Time View

‘সর্বোত্তম সেবা, সর্বজনীন ব্যাংকিং’- এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরো সহজলভ্য করার জন্য ব্যাংকারদের প্রতি আহবান জানান।

তিনি বলেন ব্যাংকের সকল কার্যক্রমে পরিপালনের সংস্কৃতি লালন করতে হবে। বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সকলকে আরো পরিশ্রম করার ওপর জোর দেন। তিনি নিবেদিত পেশাদার ব্যাংকার তৈরীর জন্য ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। তিনি ব্যাংকের সেবাসমূহের প্রসার তথা ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com