বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

দেশের বাজারে অপো’র নতুন স্মার্টফোন এ৭৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাজারে দুর্দান্ত সব ডিভাইস নিয়ে আসার ধারাবাহিকতায় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ৭৭। ডিভাইসটির বিভিন্ন বেস্ট-ইন-সেগমেন্ট ফিচার যেকোনো স্মার্টফোন ব্যবহারকারীর হৃদয় জয় করে নিবে। প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ সহ আরও অনেক ফিচারের এ৭৭ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি মাত্র ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে সারাদেশের অপো স্টোরে।

মাত্র ৮ মিলিমিটার পুরুত্বের প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহারকারীরা অনেক ভিড়ের মধ্য থেকেও আলাদা করতে পারবেন। রেনো গ্লো থেকে অনুপ্রাণিত হয়ে অপো গ্লো ডিজাইন করা হয়েছে, যার ফলে তৈরি হয়েছে একটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস। অপো গ্লো ডিজাইনে রয়েছে গ্লাস মোল্ড, যা শতশত রেনো গ্লাসের টুকরা থেকে বাছাই করা হয়েছে। এর পরের ধাপে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টের জন্য লক্ষলক্ষ ন্যানো আকৃতির ডায়মন্ডে পরিবর্তন করা হয়েছে। যার ফলে স্মার্টফোনটি দেখতে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন।

চার্জ শেষ হয়ে যাওয়া থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে ডিভাইসটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। এখানেই শেষ নয়, নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা, ভিডিও ও মুভি দেখার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এছাড়া, ৪জিবি র‌্যামের সাথে অতিরিক্ত আরও ৪জিবি র‌্যাম যুক্ত করে ৮জিবি পর্যন্ত র‌্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। অপো ব্যবহারকারীদের আর বাজে স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে ভাবতে হবে না।

ডিভাইসটির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে এই ফোনে আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট। ডিভাইসটির ১৬১২ঢ৭২০ রেজ্যুলুশন ও ওয়াটারড্রপ স্ক্রিন সহ ৬.৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ফটোপ্রেমিদের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন। এই স্মার্টফোনটি একই দামের (প্রাইস-সেগমেন্ট) বাকি ফোনগুলোর তুলনায় সবচেয়ে বেশি স্টোরেজ সুবিধা দিচ্ছে। সর্বাধুনিক কালারওএস ১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ সম্বলিত ডিভাইসটির মাধ্যমে সবচেয়ে সেরা ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ডিভাইসে উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সেগমেন্ট সেরা স্মার্টফোন বাজারে এনে ক্রেতাদের জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ অপো। সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপো এ৭৭ ডিভাইস আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”

এই সেগমেন্টের বাকি ডিভাইসগুলোর মধ্যে একমাত্র অপো এ৭৭ স্মার্টফোনেই রয়েছে প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ, সর্বাধুনিক অপারেটিং সিস্টেম কালারওএস ১২.১ এবং আইপিএক্স৪ ওয়াটার রেজিজট্যান্সের মতো দুর্দান্ত ফিচার। উদ্ভাবনী সক্ষমতার কারণেই অপো’র পক্ষে এতো কম দামে সেরা ফিচারের স্মার্টফোন দেয়া সম্ভব হচ্ছে।

অনন্য এই ডিভাইসটি স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। অপো এ৭৭ ডিভাইসটি পেতে এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ অপো স্টোরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS