
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনে। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে অপরিবর্তিত রয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবারও (১০ ফেব্রুয়ারি) ৯ জনের করোনা শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ৮৬১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। আগেরদিন ছিল ০ দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved