
শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়ার মোগড়া বাজার ও চট্টগ্রাম জেলার সাতকানিয়ার শাহ মজিদিয়া বাজারে বুধবার (ডিসেম্বর ১৫) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের,উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved