1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের “ম্যানেজারস’ বিজনেস ডিসকাশন মিটিং” অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৬ পিএম
  • ৩২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ম্যানেজারস’ বিজনেস ডিসকাশন মিটিং ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা রিজিওনের গুরুত্বপূর্ণ ৪০টি শাখার ম্যানেজারবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমান।

সভাপতির ভাষণে জনাব রহমান সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ, ডলার সংকট এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এর প্রভাব মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ধসঢ়; সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com