1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

বাংলাদেশ ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৩ পিএম
  • ১৮৮ Time View

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের (বিবি) পুনঃঅর্থায়ন স্কিমের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ডিরেক্টর আরিফ হোসেন খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

জাহাজ শিল্পকে সহায়তার পাশাপাশি দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা, রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর উদ্দেশে জাহাজ নির্মাণ শিল্পের জন্য পুনঃঅর্থায়ন স্কিম নামে ২ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করে কেন্দ্রী ব্যাংক। সরকারের জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১ আলোকে এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান। গ্লোবাল অ্যালায়েন্স অব ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়ই বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত বিভিন্ন নতুন ও বৈপ্লবিক তহবিলের অন্যতম বৃহৎ ঋণগ্রহীতা। একই ভাবে, ব্র্যাক ব্যাংক এই স্বল্প ব্যয়ের তহবিলের একটি বড় অংশ শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্যবহার করার লক্ষ্য নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com