
শনিবার (৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তারা এক বৈঠক করেন। বৈঠকের ফাঁকে ড. মোমেন হিনা রব্বানিকে বিষয়টি মনে করিয়ে দেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে হিনা রব্বানিকে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা জানান মোমেন।
এদিকে মোমেন-হিনার বৈঠক নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এক টুইবার্তায় বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালীধরনও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আসন্ন দ্বিপাক্ষিক সফর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের জনগণের স্বার্থে ব্যবসা-বাণিজ্যের ওপর জোর দেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved