
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৪২ লাখ ৬৬ হাজার ৮৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৮৯ লাখ টাকা।
ওয়ান ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ৩ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৬৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসি, সোনালী পেপার, অ্যাক্টিভ ফাইন, জিএসপি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডেবিডি ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved