
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ইনজেকশন ৪৫টি, দেশি মদ ২ বোতল, বিয়ার ২৫ ক্যান ও ৩৬ কেজি ৮২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved