1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আদা আমদানি কমেছে ৭০ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৬ এএম
  • ২২২ Time View

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি আগের বছরের একই সময়ের তুলনায় আদা আমদানি কমেছে অন্তত ৭০ শতাংশ। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে সরবরাহ কম থাকা, এলসি জটিলতা ও ডলার সংকটই মূলত মসলাজাত পণ্যটির আমদানি কমার মূল কারণ।

আমদানি কমে যাওয়ায় দেশের বিভিন্ন বাজারে আদার দামে ঊর্ধ্বমুখিতা দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগের তথ্যে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি করা আদার পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৭৫ টন, যার আমদানি মূল্য ছিল ৩৬৪ কোটি ৪৪ লাখ টাকা। এখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৮ কোটি ৩২ লাখ টাকা। চলতি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১৩ হাজার ৪৫৪ টন, যার আমদানি মূল্য ১৩৮ কোটি ১৭ লাখ টাকা। আমদানীকৃত এই পণ্য থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে আদা আমদানি কমেছে ২৯ হাজার ৯২১ টন। পণ্যটি থেকে সরকারের রাজস্ব কমেছে ১১ কোটি ৪১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com