
ছয়টি আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপনির্বাচনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম কারচুপির তথ্য পায়নি কমিশন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপনির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুই-চারটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জায়গা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপনির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না, এমন অভিযোগের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নিয়ন্ত্রণ নেই এমনটি মেনে নিতে পারছি না। নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আস্থাশীল বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। ছয়টি আসনেই নির্বাচন নিরপেক্ষ হতে হবে এমন নির্দেশনা দিয়েছিলেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved