1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

শীতার্তদের মাঝে ১০,৫০০ শীতবস্ত্র বিতরণ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, সম্প্রতি সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধা, দিনাজপুর এবং রংপুরে জাগো ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ সোয়েটার বিতরণ করেছে ব্যাংকটি। এছাড়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) সাথে অংশীদারিত্বে ঢাকার বিভিন্ন বস্তির অসহায় পরিবারকে ১,১০০ কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই, ব্যাংকটি দেশব্যাপি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা পূরণে এবং বর্তমান প্রাকৃতিক সংকটে টিকে থাকতে প্রয়োজনীয় সরঞ্জাম ও সংস্থান সরবরাহে সহায়তা করছে। এই শীতের তীব্রতা ও অনিশ্চিত আবহাওয়াতে সোয়েটার এবং কম্বলের সাহায্যে সুবিধাভোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তর্ভুক্তি নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বরাবরই সক্রিয়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আমরা সর্বদা স্বচেষ্ট। শীতকালীন মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ে। আর সেই বিষয়টি বিবেচনা করে আমরা জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ক্যাম্পে’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com