1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৮.২১ পিএম
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি-১ কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয়েছে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা ইপিজেড ভিআইপি কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টায় মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী গণমাধ্যমকে জানান, ভিআইপি নামক প্রতিষ্ঠানের কারখানায় প্লাস্টিক, ক্যামিকেলসহ বিভিন্ন পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে রামপাল, ফকিরহাট ও বাগেরহাট থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। পরবর্তীতে খুলনা থেকে আসা আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে বলা যাচ্ছে না। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে সময় লাগতে পারে।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় বিকেলে হঠাৎ করে আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানে কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com