1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পদত্যাগ করলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এএমডি

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৬৩ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৭ সালে এসআইবিএলের মালিকানা পরিবর্তনের পর ব্যাংকটির সাত পরিচালক পদত্যাগ করেন এবং নয়জন নতুন পরিচালক পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন।

ওই সময় প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে এসআইবিএলের চেয়ারম্যান করা হয়। পরে ব্যাংকটির চেয়ারম্যান হন মাহবুব-উল-আলম।

মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পাঁচ বছর পর এসআইবিএলের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক বড় ধরনের অনিয়ম খুঁজে পায়।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসআইবিএল নতুন যেসব ঋণ দিয়েছে, তার অনেকগুলোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি। এ কারণে ব্যাংকটির ৫ হাজার ৫০০ কোটি টাকার ঋণ এখন নতুন করে খেলাপি হওয়ার যোগ্য।

এসআইবিএলের হিসাবমতে, ব্যাংকটির খেলাপি ঋণের হার ৫ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে হিসাব করলে ব্যাংকটির খেলাপি ঋণের হার ২৩ শতাংশের বেশি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com