1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

স্ট্যাান্ডার্ড ব্যাংকের এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং-এ স্বর্ণপদক অর্জন

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যন্ডার্ড ব্যাংক লিমিটেড এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং ২০২২-এ স্বর্ণপদক অর্জন করেছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং (এনসিএসআর) ও ইনষ্টিটিউট অব সার্টিফাইড সাসটেইনেবিলিটি প্র্যাকটিশনার (আইসিএসপি) যৌথ উদ্যোগে সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ ব্যাংকের সম্মনিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ-এর কাছে স্বর্ণপদক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।

স্ট্যন্ডার্ড ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিআরআই পদ্ধতি অনুসরন করে সাসটেইনেবিলিটি রিপোর্ট তৈরী করে। প্রাত্যহিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক যে ধরনের অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক বিষয়সমূহ পরিপালন এবং দায়বদ্ধতা পালন করছে তার বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা কিনা ব্যাংকটির পরিচালনা কৌশল এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, বাংলাদেশে শরী’আহ্ধসঢ়; ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে স্ট্যন্ডার্ড ব্যাংকই প্রথম এশিয়া সাসটেইনেবলিটি রিপোর্টিং-এ স্বর্ণপদক অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com