1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কক্সবাজার কোর্টবাজারে এআইবিএল’র ২০৯তম শাখা উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৫.২৪ পিএম
  • ২২০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আহামেদুল হক। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্টবাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্যান্য অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম রহমান বলেন, ‘শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন’।

ফরমান আর চৌধুরী বলেন, ‘ব্যাংকে কোনো প্রকার তারল্য সংকট নেই। আমানত- বিনিয়োগসহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংক বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে। তিনি নির্ভয়ে সকলকে ব্যাংকিং করার  আহ্বান জানান’।

তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com