1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

দেশের বিভিন্ন স্থানে আমান গ্রুপরে কম্বল বিতরণ

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৬.২১ পিএম
  • ২১৯ Time View

হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’ এ শ্লোগানে প্রতিবছরের ন্যায় আজ ২৩ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে আমান গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আগের দিন রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং গাজীপুরের শ্রীপুরেও কম্বল বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ : সোমবার সকালে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান গ্রুপের প্যাকেজিং ইউনিটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল- ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু, আমান গ্রুপের জিএম (অপারেশন) মিজানুর রহমান সুমন, ডিজিএম (এডমিন) মো. নাদিরুজ্জামান, এজিএম (অপারেশন) আব্দুর রহমানসহ আমান গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।

কম্বল বিতরণের আগে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, প্রতিটি কোম্পানির মালিকদের উচিত সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাড়ানো। আমান গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

সিরাজগঞ্জ : ২২ জানুয়ারি রোববার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় আর.এস এলাকায় আমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমান ফিড প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, আমান ফিড লিমিটেডের এজিএম (উৎপাদক) ইঞ্জিঃ রিয়াজুল হক, আমান সিমেন্ট উল্লাপাড়া শাখার এ.জি.এম. (অপারেশন) আরিফুল ইসলাম প্রমুখ।

গাজীপুর : ২২ জানুয়ারি রোববার গাজীপুর জেলার শ্রীপুরে আমানটেক্স প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম, আমান টেক্সের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com