1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

বাংলাদেশ ফাইন্যান্স ও এসএম ফিনটেকের চুক্তি

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ১৩২ Time View

জরুরী প্রয়োজনে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতনের বিপরীতে অগ্রিম আর্থিক সেবা পেতে এসএম ফিনটেকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফাইন্যান্স। আর্থিক সেবাটি সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স আর কারিগরী সহযোগিতায় থাকবে এসএম ফিনটেক লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে থাকবে ‘মাইনে’ নামে অ্যাপভিত্তিক প্লাটফর্ম।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং এসএম ফিনটেকের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে এসএম ফিনটেক তার নিবন্ধিত সদস্যদের মধ্যে বেতনের বিপরীতে আর্থিক সেবা প্রদান করবে। যা সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স। এই চুক্তির ফলে মাসের যে কোন সময়ে জরুরী প্রয়োজনে কারও টাকা লাগলে দাদন ব্যবসায়ী বা সুদে কারবারীর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়ার দরকার হবে না; এমনকী সম্মান নষ্ট করে কোন আত্মীয়র কাছে টাকা ধারের প্রয়োজনও পড়বে না তার পরিবর্তে মাসের ঠিক যে কয়দিন কাজ করেছেন তার পারিশ্রমিক অগ্রিম পেয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ চুক্তির উদ্দেশ্য সম্পর্কে বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে এই চুক্তি সহযোগিতা করবে, পাশাপাশি ব্যাপক সংখ্যক গ্রাহককে ব্যাংকিংয়ের আওতায় আনার মাধ্যমে সময় ও খরচ সাশ্রয় হবে।

এসএম ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সিকদার বলেন, এই চুক্তির ফলে আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দীর্ঘসূত্রিতা লাঘব করতে চান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com