
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার আমরা ঠিক করেছি হারিয়ে দেয়া নির্বাচনে যাব না। ওদের গণতন্ত্র চুরি ও লুটের গণতন্ত্র। এ দেশটাকে আওয়ামী লীগের দেশ বানাতে চায় ওরা। সেটা আমরা হতে দেব না।’
শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় চত্বরে অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘১৪ বছরে দেশের পরিস্থিতি করুণ। সরকারের বিরুদ্ধে কথা বললেই দেয়া হয় মামলা। কথা বলা যাবে না, প্রতিবাদ করাও যাবে না। মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করা যাবে না। তাহলে আমরা এ দেশটাকে স্বাধীন করেছিলাম কেন?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এ দেশে জজ-ব্যারিস্টার ও এমপি-মন্ত্রীদের যেমন অধিকার, আমারও তেমন অধিকার। তারা সব নষ্ট করে দিয়েছে। এবার আমরা ঠিক করেছি হারিয়ে দেয়া নির্বাচনে আর যাব না। ওদের গণতন্ত্র চুরি করার গণতন্ত্র, লুট করার গণতন্ত্র, টাকা পাচার করার গণতন্ত্র; মানুষকে হত্যা করার গণতন্ত্র। এটা হতে দেয়া যাবে না; এ লক্ষ্যেই আমরা আন্দোলন শুরু করছি।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved