
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জনে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনে অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৯৪৯টি। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৪৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৮৮২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩২ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার (১ দশমিক ৪৫ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved