
বিএনপির শাসনামলে সোয়া কোটি ভুয়া ভোটার তৈরির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে জিততে যারা এসব করে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
ওবায়দুল কাদের বলেন, আজকে যারার কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন তাদের সময়ে গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।
‘যারা ভোটে জেতার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করে। আজিজ মার্কা নির্বাচন ...মনে আছে? তারা গণতন্ত্রের কথা বলেন। নিউমার্কেটে গোলমাল তাতেই যেন বাংলাদেশে আকাশ ভেঙে পড়েছে। নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড প্রতিদিন ছিল রণক্ষেত্রে। ভুলে গেছেন ফখরুল সাহেব? ঢাকা কলেজের কথা ভাবুন। ভুলে গেছেন। সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে। স্থায়ী রণক্ষেত্র হয়নি।’
আগামী নির্বাচনে বিএনপি কি অর্জন নিয়ে জনগণের সামনে ভোট চাইতে যাবে- সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনে নির্বাচন আপনাদের অর্জন কী? জনগণের কাছে কী নিয়ে যাবেন? বিদ্যুতের কী খারাপ অবস্থা ছিলো। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং। সেই দেশের এখন শতভাগ বিদ্যুৎ। নিজের অর্থে পদ্মা সেতু...দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল...ঢাকায় মেট্রোরেল বিএনপি কখনো ভাবতে পেরেছে? এত এত চার লেনের রাস্তা হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়ন অর্জনের মাধ্যমে উন্নয়নশীল দেশ হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved