
বিএনপির রাজনৈতিক কর্মসূচি অন্তঃসারশূন্য হাঁকডাক ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ মোটেও উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো নৈরাজ্য মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে দল।
এদিকে বিভিন্ন দাবিতে ২৫ জানুয়ারি আবারও রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে বরাবরের মতো এবারও রাজপথে প্রস্তুত আওয়ামী লীগ বলে জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
বিএনপির কর্মসূচি নিয়ে আব্দুর রহমান রাজধানীর পরীবাগে নিজ বাসায় সময় সংবাদকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বা সরকার পতনের দাবিতে বিএনপি যতই আন্দোলন করুক তা সফল হবে না। জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
বিএনপি জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর কখনোই পূরণ হওয়ার নয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved