1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৪২ Time View

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন-২০২৩ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি. এম. ইকবাল । ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মইন ইকবাল (ভার্চুয়ালী সংযুক্ত), সম্মানিত পরিচালক বি এইচ হারুন, এমপি; আব্দুস সালাম, মুর্শেদী, এমপি; এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২২ অর্থবছর শেষে ব্যাংকের পরিচালন মুনাফা ১০২৪ কোটি আগের বছর যা ৮৫২ কোটি ছিল এবং বাৎসরিক প্রবৃদ্ধি’র হার ২০ শতাংশ অর্জনে পরিচালনা পর্ষদ, বিভাগীয় প্রধান, সকল শাখার ম্যানেজার ও ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাফল্যের এই প্রবণতা ২০২৩ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন,“ব্যাংকিং সুশাসনের দীর্ঘ ২৩ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবায় জনমানুষের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাবে।“

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, “বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও আইএমএফ পরিসংখ্যানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের ফলে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর প্রভাব পড়েছে, যার ফল এবছর দেখা যাবে। এছাড়া এতো সংকটের মধ্যেও আমাদের তৈরি পোশাক খাত তাদের বাজার ধরে রাখায় এ খাতে রপ্তানির অগ্রগতি চলমান থাকবে। তিনি আরও বলেন, টিকে থাকার এই লড়াইয়ে নিজেদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ১৩২ টি শাখার ব্যবস্থাপকগন, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com