1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আব্দুল করিম

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৫৪তম সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ ইউনুছ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় জনাব মহিউদ্দিন আহমেদ পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং জনাব আব্দুল করিম (নাজিম) ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুনর্নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ লিঃ, ইউনুছ কোল্ড স্টোরেজ লিঃ, অনন্ত পেপার মিলস্ লিঃ, ইউনুছ পেপার মিলস্ লিঃ, ইউনুছ ফাইন পেপার মিলস্ লিঃ, ইউনুছ স্পিনিং মিলস্ লিঃ, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লিঃ এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম এর প্রকাশক। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ড ব্রীজ স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। জনাব ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আজীবন সদস্য।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজ এর স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিঃ-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর একজন পরিচালক। জনাব মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

নবনির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল করিম (নাজিম) ১৯৬৫ সালে সিলেট জেলার বিয়ানী বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল করিম তিন দশকের অধিক সময় ধরে যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি লন্ডন টি এক্সচেঞ্জ বিডি এর চেয়ারম্যান, করিম এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামডেনে অবস্থিত মহারানী রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী। জনাব আব্দুল করিম ইউকেবিবিসিআই শীর্ষক প্রতিষ্ঠানের পরিচালক। তাছাড়া তিনি সমাজ সেবামূলক কাজে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত রয়েছেন। জনাব করিম বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের একজন ট্রাস্টি এবং প্রকল্প পরিচালক। এছাড়া আব্দুল করিম বর্তমানে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) এর সহ-সভাপতি এবং বিয়ানী বাজার কল্যাণ ট্রাস্ট ও বিয়ানী বাজার জনকল্যাণ সমিতি, ইউকে-এর সভাপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com