
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দ্বিতীয় বর্ষ পূর্তি হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বর্ষপূর্তি উপলক্ষ্যে সম্পদ ব্যাবস্থাপনা প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে ইউসিবির আরেকটি সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা। এ সময় ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ আদনান হুদা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved