1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

কাদের: প্রধানমন্ত্রী বাংলাদেশের রূপকার

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ২৩৩ Time View

দেশে সংকট চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বাংলাদেশ এখনও পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, মহামারি করোনার পর বিশ্বে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। আমরা একটা বিপদের মধ্যে আছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করতে হয়। গ্যাসের সংকট তৈরি হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। সাধারণ, নিম্ন ও স্বল্পবিত্ত মানুষের কষ্ট হচ্ছে। তারপরও আমাদের নেত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্থিতি অবস্থায় রয়েছে।

আইএমএফের প্রতিবেদন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব দ্রুত মহামন্দার দিকে যাচ্ছে। ইউরোপসহ সব দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। পাকিস্তানে আধা বিলিয়ন ডলারে নেমেছে রিজার্ভ। সেখানে বাংলাদেশে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের মতো। এটা স্থিতিশীল কন্ডিশন। দেশে ৫ মাস আমদানি করার মতো রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলারের বেশি, যেটি ২০২৬ সালে চার হাজারে ডলারে পৌঁছাবে। একজন নেতার জন্য পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দেন। তিনি বাংলাদেশের রূপকার।

মন্ত্রী আরও বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট চলছে। সেখানে সরকার সম্পর্কে নানা সমালোচনা, কথাবার্তা ওঠে। সোমালিয়ার মতো দেশে মানুষ মরছে। সেখানেও সরকার পতনের দাবি তোলে না। আমাদের দেশে নির্বাচনকে সামনে রেখে উদ্ভট দাবি তোলা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান ছাড়া আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। কোথাও তত্ত্বাবধায়কের চর্চা নেই। গণতন্ত্র এত দিন ধরে চলছে আমাদের দেশে। আমাদের গণতন্ত্র বিকাশমান। এটি বিকাশমান পর্যায়ে আছে এবং এই বিকাশমান গণতন্ত্র ক্রমান্বয়ে ভুলত্রুটি সংশোধন করতে পারবে। বিকাশের ধারায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যার কারণে দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল হয়েছে বাংলাদেশে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য আগামী এপ্রিল কিংবা মে মাসে উন্মুক্ত করে দেওয়া হবে। এখানে কেউ ভাবতে পারেনি যে টানেল হবে। বর্তমানে কাজ প্রায় শেষ।

তিনি আরও বলেন, টানেলে যানবাহন প্রবেশের আগে স্ক্যান করা হবে। প্রতিটি যানবাহনকে স্ক্যান করতে সেখানে স্ক্যানার স্থাপন হবে। টানেলের নিরাপত্তায় এবং যাতে কোনো দুর্ঘটনা না হয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com