1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৬.১৫ পিএম
  • ২৬৮ Time View

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) গ্লোবাল অ্যাম্বাসেডর পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

গত বছরের ৫ ডিসেম্বর পর্তুগালের লিসবনে আইডিএফের ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

জানা গেছে, ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মানসূচক খেতাবে ভূষিত করা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই সম্মাননা লাভ করলেন। আগামী দুই বছর ডায়াবেটিস নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর পক্ষে তাদের কণ্ঠস্বর হিসেবে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com