
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন স্পষ্ট দেখে সরকারের মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দলীয় চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দীর্ঘ এক মাস কারাভোগের পর দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদদের মুখোমুখি হন মির্জা ফখরুল।
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে না সরকারের এমন মন্তব্যের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘পতন যখন স্পষ্ট, সরকারের মন্ত্রীরা তখন অসংলগ্ন কথা বলছেন।’
সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাব দিতে না চাইলেও কেমন স্মার্ট বাংলাদেশ সরকার চায় তা ৭ জানুয়ারির ছাত্রলীগের স্টেজ ভেঙে পড়ার মাধ্যমেই প্রমাণিত বলে মন্তব্য করেন ফখরুল।
তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১১ জানুয়ারির কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ তুলেন। বলেন, কর্মসূচিতে হামলার সময়ে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved