
নিজস্ব প্রতিনিধিঃ গত তিনদিন ধরে দিনাজপুরে সূর্যের আলো গায়ে পড়লেও কমেনি শীতের তীব্রতা। আজ সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।
বুধবার (১১ জানুয়ারি ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।
আসাদুজ্জামান জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ।
তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved