1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্র্যাবের সভাপতি তমাল, বাংলাভিশনের এস এম ফয়েজ জয়ী

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক পদে দি ডেইলি অবজারভার এর মামুনুর রশীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ সহ চার সদস্যের নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৩ জন। মোট ভোট পেড়েছে ২৭৩। এরমধ্যে চার সভাপতি পদে ভোট দেননি। এছাড়া দফতার সম্পাদক কামাল হোসেন তালুকদার ও প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ

বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজমির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৫২ ভোট, মামুনুর রশীদ সাধারণ সম্পাদক পদে ১৫৭ ভোট, আনোয়ারুল হক বকুল সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট, প্রচার ও প্রকাশনায় এসব এম ফয়েজ ১৪৮ ভোট, সহ-সভাপতি মাসুম মিজান ১৬১ ভোট, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান ১৩৩ ভোট, অর্থ সম্পাদক ইমদাদুল হক ১৪০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর ১৩৫ ভোট, কল্যাণ সম্পাদক অসিম সিদ্দিকী ১৬৬ ভোট, আন্তর্জাতিক সম্পাদক তানভীর ১৩৮ ভোট এবং কার্যনির্বাহী সদস্য আব্দল্লাহ আল মামুন ১৭৬, জসীম উদ্দীন ১৩৫ ও এনামুল করিম রুপম ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, এস এম ফয়েজ নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ’র সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com