1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএইচআরবি ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পাচ্ছে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৭.২৪ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে করোনা মহামারীকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পাচ্ছে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)-এর উদ্যোগে দেয়া হচ্ছে এই পুরস্কার।

এ উপলক্ষ্যে বুধবার (১১ জানুয়ারি, ২০২৩) বিকেলে রাজধানীর একটি হোটেলে “রক্তস্নাত বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার পাঁচ দশক” শীর্ষক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। এতে মূল নিবন্ধ উপস্থাপন করবেন সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি (সাফ), বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। বিএইচআরবি সভাপতি সাবেক বিচারপতি আবু বকর সিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিএইচআরবি উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এমপি।

বিএইচআরবি মহাসচিব ড. মো. শাহজাহান জানান, “বিএইচআরবি পদক ও সম্মাননা প্রদানের জন্য গঠিত নির্বাচনী বোর্ড ‘ব্যক্তি’ ক্যাটাগরিতে পাঁচজনকে এবং ‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। সম্মাননা দেয়ার ক্ষেত্রে করোনাকালে তাঁদের কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচিত হয়েছে।”

তিনি আরও জানান, “— বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, এবং কন্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান-কে ‘ব্যক্তি’ ক্যাটাগরিতে — এবং — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা, এবং জেএমআই গ্রুপ-কে ‘প্রাতিষ্ঠানিক’ ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক দেয়া হচ্ছে।”

উল্লেখ্য, ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদের আলোকে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের অসহায়-অবহেলিত, নির্যাতিত-নিপীড়িত এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে বিভিন্ন প্রকার কার্যক্রম যেমন: আইনগত সহায়তা, সালিশী কার্যক্রম আইন বিষয়ক ও সামাজিক সচেতনতামূলক সৃজনশীল কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার লঙ্ঘনজনিত পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ ও প্রকাশসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এডভোকেসি, নির্বাচন পর্যবেক্ষণসহ নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালিত করে আসছে বিএইচআরবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com