
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে এসেছে, নির্বাচন এলে বিএনপি নেতাদেরও শীতের পাখিদের মতো আগমন ঘটবে। তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন।'
ড. হাছান বলেন, 'নির্বাচনের আগে বিএনপির নেতারা শীতের পাখিদের মতো আসবে। অথচ তাদেরকে কোনদিন কোনো জায়গায় দেখা যায়নি। তারা ত্রাণ বিতরণে নাই, ঘুর্ণিঝড়ে নাই, করোনার সময়ও ছিল না। তারা কোনো সময়েই মানুষের পাশে ছিল না। তাই সাধারণ জনসাধারণকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।'
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved