
নিজস্ব প্রতিনিধিঃ তীব্র শীত আর ঘন কুয়াশায় দিনাজপুর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দেখা নেই সূর্যের, আগুন জ্বালিয়ে শরীরে তাপ নিচ্ছেন শীতার্তরা। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।
তীব্র শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।
সোমবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি জানান, আজ (সোমবার) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।এবংবাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।
তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved