1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৩.৩৫ পিএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এসব এলাকায় তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ঠান্ডার মুখোমুখি যশোর ও চুয়াডাঙ্গার মানুষ।তবে রোববার চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও কমেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

আজ (৮ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যশোরেও একই তাপমাত্রা রেকর্ড হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হলো। শনিবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন শুক্রবার রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে চুয়াডাঙ্গায় দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

চুয়াডাঙ্গার স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গা কুয়াশাচ্ছন্ন থাকছে। এরমধ্যে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে রেকর্ড করা হয়েছে। তবে টানা তিন দিন চুয়াডাঙ্গায় রেকর্ড হলো। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এরকম পরিস্থিতি থাকবে আরও দু-এক দিন।

দিকে উষ্ণতার খোঁজে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানে ভিড় করছেন মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com