নিজস্ব প্রতিবেদকঃ প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়নে এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে।
এই স্টেট-অব-দ্য-আর্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে। ভবিষ্যতে প্রকল্পটিতে একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজও প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply