
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে এক্সপোটি শুরু হয়েছে, চলবে আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত।
এক্সপো চলাকালীন ক্রেতাদের জন্য সকল পণ্যের ওপর আকর্ষণীয় সব অফারসহ সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় দিবে রাইট চয়েস বিডি। এ ছাড়া অতিশীঘ্রই আরো নতুন নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ প্রসঙ্গে রাইট চয়েস বিডির ম্যানেজার শ্রী হরালাল চন্দ্র মজুমদার বলেন, আমরা সব সময় চেষ্টা করি যেনো ক্রেতারা সবচেয়ে কমদামে ভালো পণ্য ক্রয় করতে পারেন, আর সে লক্ষেই অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপোতে আমাদের অংশগ্রহণ। নতুন ও অত্যাধুনিক সব পণ্য প্রদর্শনী, বিক্রয় এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আমরা উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। তাই এক্সপোতে রাইট চয়েস বিডির প্যাভিলিয়নে ঘুরে যেতে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

সুমি আক্তার বলেন, আমরা, আমাদের গ্রাহকদের সেবাদানের ক্ষেত্রে কোনো সুযোগই ছাড় দিতে চাই না বিশেষ করে, সেরা সব পণ্য পাওয়ার একটা বিশেষ জায়গায় রাইট চয়েস বিডি। আমাদের বিশ্বাস, আমাদের গ্রাহকরা তাদের পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে এমন সুযোগ হাতছাড়া করবেন না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved