
ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে ছোট ঋণের মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত খেলাপি থাকলে মামলা ছাড়াই তা অবলোপন করা যাবে বলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন দুই লাখ টাকার খেলাপি ঋণ ‘অত্যাবশ্যকীয় মামলাযোগ্য’ না হলে তা মামলা ছাড়াই অবলোপনের সুযোগ ছিল।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কৃষি এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পসহ ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলার খরচ যদি ঋণের অঙ্কের চেয়ে বেশি হয়; তাহলে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না। এত দিন দুই লাখ টাকার ঋণে মামলা না করে অবলোপনের সুযোগ ছিল।
ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এত দিন দুই লাখ টাকার ঋণ মামলা না করে অবলোপনে সুযোগ ছিল। নতুন নির্দেশনায় ঋণ আদায় না হলেও কাগজ-কলমে খেলাপি ঋণের পরিমাণ কমবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved