
নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৩তম ইন্টার্নশিপ প্রোগ্রাম (৩ জানুয়ারি), মঙ্গলবার উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন।
আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া এবং আনোয়ার হোসেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved