রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ  ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা সিলেটের ১৯টি আসনে সংসদ নির্বাচনী প্রচারণায় প্রবাসীরা তৎপর প্রচারণা নিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার

৪০০ কোটি টাকার চাল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৩ Time View

সিঙ্গাপুর ও ভারত থেকে পৃথক দুটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিমাণ চাল আমদানি করতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা।

খাদ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য দেশে মোট চালের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ মেট্রিক টন। ক্রয় পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক উৎস থেকে ১০ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এর মধ্যে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা হয়েছে। বাকি আছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন এবং প্যাকেজ-৩ এর আওতায় আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড তাদের দরপ্রস্তাবে প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৩ দশমিক ১৯ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে রেসপন্সিভ হয়। এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টান্যশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৪০১ দশমিক ৫৫ মার্কিন ডলার উল্লেখ করে দ্বিতীয়, ভারতের মেসার্স হালদার ভেঞ্চার লিমিটেড ৪০৭ দশমিক ৭৯ মার্কিন ডলার উল্লেখ করে তৃতীয় এবং ভারতের অপর সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টনের দাম ৪২৭ মার্কিন ডলার উল্লেখ করে চতুর্থ স্থান অধিকার করে।

সর্বনিম্ন দরদাতা মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ভারতীয় উৎস থেকে চাল সরবরাহ করবে। তাদের উল্লেখিত দর প্রতি মেট্রিক টন ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার। এই ৫০ হাজার মেট্রিক টন চালের দাম পড়বে ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪২ টাকা ০৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS