1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেঘনা পেট্রোলিয়ামের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ৪০৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা আজ (২ জানুয়ারি) বিকেল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মাহবুব হোসেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।

এছাড়াও সভায় খালিদ আহমেদ, পরিচালক (অপাঃ এন্ড প্ল্যানিং) বিপিসি ও পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আসমাউল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ, যুগ্নসচিব, অর্থ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; কাজী শাহজাহান, উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড;  আবুল ফজল মোঃ নাফিউল করিম, পরিচালক, এমপিএল বোর্ড; মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো: রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কোম্পানি ২০২১-২০২২ হিসাব বছরে ৩১৬.৫৩ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ২৯.২৫ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com