
রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সেতুভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় নতুন বছরে দেশবাসীকেও আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।
পরে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন মন্ত্রী। এরপর তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved