
নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা ১লা জানুয়ারি ২০২৩ তারিখে বেলা ৩.০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব মোঃ মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক জনাব বাসুদেব গাঙ্গুলী, জনাব কবিরুল ইজদানী খান, জনাব কাজী মোঃ আনোয়ারুল হাকিম, জনাব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, জনাব মোঃ জাকির হোসেন, জনাব নাসিরুদ্দিন আকতার রশীদ, জনাব সুজাদুর রহমান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবু সালেহ ইকবাল, কোম্পানি সচিব জনাব নুমান আহমদ তাপাদার ও সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবু সালেহ ইকবাল সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২১-২২ অর্থবছরের জন্য ১২৫% হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved