1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ৩১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা ১লা জানুয়ারি ২০২৩ তারিখে বেলা ৩.০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব মোঃ মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক জনাব বাসুদেব গাঙ্গুলী, জনাব কবিরুল ইজদানী খান, জনাব কাজী মোঃ আনোয়ারুল হাকিম, জনাব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, জনাব মোঃ জাকির হোসেন, জনাব নাসিরুদ্দিন আকতার রশীদ, জনাব সুজাদুর রহমান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবু সালেহ ইকবাল, কোম্পানি সচিব জনাব নুমান আহমদ তাপাদার ও সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবু সালেহ ইকবাল সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২১-২২ অর্থবছরের জন্য ১২৫% হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com