রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী: বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উদার বিনিয়োগ নীতির কারণে বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ইত্যাদি মেগা প্রকল্পের বাস্তবায়ন বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করবে।

‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মাসব্যাপী এ মেলা শুরু হবে রোববার (১ জানুয়ারি)।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নতুন স্থানে ১ জানুয়ারি মাসব্যাপী ২৭তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩’ শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা মুজিববর্ষের একটি উল্লেখযোগ্য অর্জন।

শেখ হাসিনা বলেন, ১৬৫ মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশ একটি উল্লেখযোগ্য ভোক্তা বাজার হয়ে উঠছে তার ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির সঙ্গে। বাংলাদেশ আকাঙ্ক্ষিত ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হলে অভ্যন্তরীণ ব্যবহার আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, বাংলাদেশ শুধু পণ্যই আমদানি করে না, মানসম্পন্ন পণ্য বিদেশেও রপ্তানি করে। বিদেশে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ড করার এখনই উপযুক্ত সময়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্য বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরতে এবং দেশি উদ্যোক্তাদের বিদেশি পণ্য সম্পর্কে অবহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ২৭তম ডিআইটিএফ-২০২৩ বাণিজ্য সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্য, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে অবদান রাখবে।’

সূত্রঃ বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS