1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

পদ্মা ব্যাংকের উত্তরা-৬ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭.৫১ পিএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক ও প্রযুক্তিবান্ধব উত্তরাবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উত্তরা শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে।

এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

মঙ্গলবার, উত্তরা উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এই সময় তিনি উপস্থিত গ্রাহক-সহ সকলকে পদ্মা ব্যাংকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকরাই পদ্মা ব্যাংকের প্রেরণা। তাঁদের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা দিতে পদ্মা ব্যাংক পরিবার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, আগামীতে আরো অনেক আকর্ষণীয় নতুন নতুন ব্যাংকিং সেবা নিয়ে আসবে পদ্মা ব্যাংক। নিশ্চিন্তে যে কোন শাখা, উপ-শাখা অথবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি, ক্যামলেকো অ্যান্ড হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৯ শাখা, ৫টি উপশাখা এবং ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com