1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

জিয়াউল হক জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫.০৫ পিএম
  • ৪৫৯ Time View

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য জিয়াউল হক জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সংগঠনটির ২০২২ জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এছাড়া বিগত বছরের ধারাবাহিকতায় উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া।’

নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে জেসিআই বাংলাদেশের বিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআই বাংলাদেশ হচ্ছে নেতৃত্ব তৈরির পাঠশালা। তারই ধারাবাহিকতায় এই নির্বাচন এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর। আমি জেসিআই বাংলাদেশের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।’

জিয়াউল হক ভূঁইয়া তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্ম জীবনে পদার্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। তরুণ এই উদ্যোক্তা বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ শপআপ-এর চিফ অব স্টাফের দায়িত্বে রয়েছেন।

এছাড়া তরুণদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আইইউটি এলামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সহ-সভাপতি। একই সঙ্গে চাঁদপুর মডেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com