
রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ রাজধানীর বনশ্রীর ই-এফ এভিনিউ রোডে সোমবার (৩১ জানুয়ারি) নতুন আউটলেটের উদ্বোধন করা হয়। ঠিকানা : হাউজ# ৪৭, রোড # ৪, ব্লক # ই, বনশ্রী, রামপুরা, ঢাকা ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইনেভস্টর মো. তাসজিদ উজ জামান, ফাতেমা তুজ জোহরা (শাম্মী), স্বপ্ন’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, মোহাম্মদ রাজিবুল হাসানসহ অনেকে।
স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, এবার রাজধানীর বনশ্রীর ই ব্লকে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ণ আশা করি আমরা। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।
আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৭৯৯-৩৮৮৭১৭।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved